প্রেগন্যান্সি ক্যালকুলেটর
এ ক্যালকুলেটরের মাধ্যমে আপনি আপনার ডেলিভারির সম্ভাব্য তারিখ, গর্ভাবস্থার সময়কাল এবং কোন সপ্তাহ চলছে তা জেনে নিতে পারবেন।
গর্ভাবস্থায় কত সপ্তাহে কত মাস?
| মাস | গর্ভের বয়স (সপ্তাহ) | ত্রৈমাসিক |
|---|---|---|
| ১ম মাস | ০–৩ | প্রথম |
| ২য় মাস | ৪–৭ | প্রথম |
| ৩য় মাস | ৮–১১ | প্রথম |
| ৪র্থ মাস | ১২–১৫ | প্রথম ও দ্বিতীয় |
| ৫ম মাস | ১৬–১৯ | দ্বিতীয় |
| ৬ষ্ঠ মাস | ২০–২৩ | দ্বিতীয় |
| ৭ম মাস | ২৪–২৭ | দ্বিতীয় |
| ৮ম মাস | ২৮–৩১ | তৃতীয় |
| ৯ম মাস | ৩২–৩৫ | তৃতীয় |
| ১০ম মাস | ৩৬–৩৯ | তৃতীয় |
ডেলিভারির তারিখ কীভাবে বের করা হয়?
সর্বশেষ মাসিকের প্রথম দিনের সাথে ২৮০ দিন, মানে ৪০ সপ্তাহ, যোগ করলে ডেলিভারির সম্ভাব্য তারিখ পাওয়া যায়। তাই গর্ভাবস্থার সপ্তাহ গোনা শুরু হয় সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে, গর্ভধারণের প্রায় দুই সপ্তাহ আগে।
এটি একটি সম্ভাব্য তারিখ। খুব কম শিশুই ঠিক এই দিনে জন্মায়।
মাসিক অনিয়মিত হলে কি হিসাব ঠিক হবে?
মাসিক অনিয়মিত হলে, বা মাসিকের চক্র ২৮ দিনের চেয়ে অনেক ছোট বা লম্বা হলে, সর্বশেষ মাসিক থেকে করা হিসাব এক সপ্তাহ বা তারও বেশি এদিক-ওদিক হতে পারে। ডাক্তার ডেলিভারির তারিখ দিয়ে থাকলে উপরে "ডেলিভারির তারিখ" বেছে নিয়ে সেটি দিয়ে হিসাব করুন।
সর্বশেষ মাসিকের তারিখ মনে না থাকলে কী করব?
ডাক্তারের দেওয়া ডেলিভারির তারিখ দিয়ে হিসাব করুন। আল্ট্রাসাউন্ড রিপোর্টে এটি সাধারণত EDD হিসেবে লেখা থাকে। কোনো তারিখ জানা না থাকলে ডাক্তারের সাথে কথা বলুন।
ডাক্তারের দেওয়া তারিখের সাথে না মিললে কোনটি ধরব?
ডাক্তার যে তারিখ দিয়েছেন, সেটিই ধরুন। উপরে "ডেলিভারির তারিখ" বেছে নিয়ে সেই তারিখ দিয়েই হিসাব করুন।