ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর
ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর
কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি আপনার কতটা। ২০ বছর বা তার বেশি বয়সী, যাদের ডায়াবেটিস ধরা পড়েনি এবং যারা গর্ভবতী নন, তাদের জন্য।
আপনার বয়স কত?
আপনি পুরুষ না নারী?
আপনার মা বা বাবার কি ডায়াবেটিস আছে বা ছিল?
ভাইবোন বা অন্য আত্মীয়দের কথা এই হিসাবে ধরা হয় না।
আপনি কি নিয়মিত ব্যায়াম করেন?
যেমন হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার বা খেলাধুলা।
আপনার কাজে কি ভারী শারীরিক পরিশ্রম হয়?
যেমন কৃষিকাজ, নির্মাণকাজ, রিকশা-ভ্যান চালানো, মালামাল বহন বা গৃহকর্মীর কাজ।
আপনার কোমরের মাপ কত?
নারীদের ৮০ সেমি (প্রায় সাড়ে ৩১ ইঞ্চি) আর পুরুষদের ৯০ সেমি (প্রায় সাড়ে ৩৫ ইঞ্চি) বা তার বেশি হলে ঝুঁকি বাড়ে।
কীভাবে মাপবেন
- খালি গায়ে বা এক পরত পাতলা কাপড়ের ওপর দিয়ে মাপুন।
- সোজা হয়ে দাঁড়ান, দুই পা কাছাকাছি রাখুন, হাত দুই পাশে ঢিলে করে রাখুন।
- শরীরের পাশে সবচেয়ে নিচের পাঁজর আর কোমরের হাড়ের ওপরের অংশ খুঁজে নিন। ফিতা রাখুন এ দুটির ঠিক মাঝখানে।
- ফিতা চারপাশে মাটির সমান্তরালে রাখুন। ফিতা গায়ে লেগে থাকবে, তবে চামড়ায় চেপে বসবে না।
- স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়ার পর মাপ পড়ুন। পেট ভেতরে টেনে রাখবেন না।
প্যান্টের মাপ আর কোমরের মাপ এক নয়।
আপনার উচ্চতা ও ওজন কত?
দক্ষিণ এশীয়দের বিএমআই ২৩ বা তার বেশি হলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
এগুলোর কোনোটি কি আপনার ক্ষেত্রে সত্যি?
যতগুলো সত্যি, সবগুলো বেছে নিন। কোনোটি না হলে সরাসরি ফলাফল দেখুন।
বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষের ডায়াবেটিস আছে, প্রতি ৮ জনে প্রায় ১ জন। তাদের প্রায় ৪০ শতাংশ জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। সময়মতো পরীক্ষা করলে জটিলতা এড়ানো সম্ভব।
সূত্র: আইডিএফ ডায়াবেটিস অ্যাটলাস, ২০২৫
এই হিসাব রোগ নির্ণয় করে না। ডায়াবেটিস আছে কি না জানতে ডাক্তারের পরামর্শ নিন।